সাধারণ প্রশ্ন (FAQ)

দোকানের কাজ সহজ করতে WPharma কীভাবে সাহায্য করে — সহজ বাংলায়।

সফটওয়্যার লগইন নতুন অ্যাকাউন্ট

১. WPharma কী?

WPharma ফার্মেসির জন্য সহজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। খাতা বা এক্সেল ছাড়াই বিক্রি, ক্রয়, স্টক, কাস্টমার বাকি আর হিসাব এক জায়গায়।

AI দিয়ে ছবি বা হাতের লেখা পড়ে ওষুধ কার্টে তোলা যায়, তাই সেল ও পারচেজ খুব দ্রুত হয়। মোবাইলের ক্যামেরা বা বারকোড স্ক্যানার দিয়েও স্ক্যান করা যায়। লগইন করেই দোকানের কাজ শুরু করা যায়।

২. একটা শপে কী কী সুবিধা আছে?

একটা শপেই নিচের সব সুবিধা — আলাদা সফটওয়্যার লাগে না।

  • ছবি থেকে লেখা পড়া: বিল, প্রেসক্রিপশন বা প্যাকেটের ছবি তুললে AI লেখা পড়ে ওষুধ চিনতে সাহায্য করে।
  • হাতের লেখা থেকে ইনভয়েস: হাতের লেখা স্ক্যান করে সহজে কার্টে যোগ করে ইনভয়েস করা যায়।
  • AI দিয়ে দ্রুত সেল ও পারচেজ: নাম টাইপ না করেও স্ক্যান করে কার্ট ভরে, কাউন্টারে সময় বাঁচে।
  • বারকোড স্ক্যানার: USB/হ্যান্ড স্ক্যানার দিয়ে বারকোড পড়ে সাথে সাথে আইটেম যোগ হয়।
  • মোবাইল ক্যামেরা স্ক্যান: ফোনের ক্যামেরা দিয়ে মেডিসিনের নাম বা বারকোড স্ক্যান — আলাদা স্ক্যানার না থাকলেও চলে।
  • আয়-ব্যয় ও লাভ-ক্ষতি: দৈনিক, মাসিক ও বছরের হিসাব; কত আয়, কত ব্যয়, লাভ না ক্ষতি — রিপোর্টে দেখা যায়।
  • কাস্টমার বাকি ও লিস্ট: কাস্টমার লিস্ট, কার কত বাকি, পরে আদায় — সব খোলা যায়।
  • স্টক: কত পিস আছে, লো স্টক, মেয়াদ শেষ। বিক্রি হলে স্টক নিজেই কমে।
  • ক্রয় ও সাপ্লায়ার: কোম্পানি/হোলসেল/সাপ্লায়ার, ব্যাচ ও এক্সপায়ারি।
  • হোলসেল ও গোডাউন: পাইকারি সেল, ওয়্যারহাউস, স্টক ট্রান্সফার।
  • মোবাইল ফ্রেন্ডলি: ফোন থেকেই সেল, স্ক্যান ও রিপোর্ট।
  • আনলিমিটেড ইউজার ও আলাদা পারমিশন: শপ মালিক নিজের ইচ্ছামতো যত খুশি ইউজার তৈরি করতে পারেন — ম্যানেজার, সেলসম্যান বা অন্য স্টাফ। প্রত্যেককে আলাদা পারমিশন দেওয়া যায়: কে সেল করবে, কে স্টক দেখবে, কে হিসাব খুলবে, মালিক ঠিক করে দেন।

৩. শুরু করতে কী করতে হয়?

খুব সহজ তিন ধাপ:

  1. Create account — দোকানের নাম, মোবাইল, মালিকের ইউজারনেম ও পাসওয়ার্ড দিন।
  2. মোবাইলে যে কোড যাবে, সেটা দিয়ে ভেরিফাই করুন।
  3. Login করে ওষুধ যোগ করুন, তারপর New Sale থেকে বিক্রি শুরু করুন।

আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগইন করুন। পাসওয়ার্ড ভুলে গেলে হটলাইনে যোগাযোগ করুন।

৪. একটা সেল কীভাবে করব?

New Sale / POS খুলুন। ওষুধের নাম সার্চ করুন, অথবা বারকোড স্ক্যানার / মোবাইল ক্যামেরা দিয়ে নাম বা বারকোড স্ক্যান করুন। ছবি বা হাতের লেখা আপলোড করলে AI পড়ে কার্টে সাজেস্ট করে — নিশ্চিত করে যোগ করুন।

কাস্টমার বা Walk-in বাছুন, টাকা নিন, তারপর Create Invoice বা POS Print। স্টকে যা আছে তার বেশি উঠবে না। প্রিন্টের পর কার্ট খালি হয়ে পরের কাস্টমারের জন্য তৈরি থাকে।

৫. স্টক কি নিজে আপডেট হয়?

হ্যাঁ। বিক্রি হলে স্টক কমে, ক্রয় হলে বাড়ে। লো স্টক ও মেয়াদ শেষের অ্যালার্ট ড্যাশবোর্ডে দেখা যায়, যাতে আগেভাগে অর্ডার করা যায়।

৬. কাস্টমারের বাকি কীভাবে রাখব?

Customers মেনুতে পুরো কাস্টমার লিস্ট দেখা যায়। সেলের সময় কাস্টমার বাছলে বাকি ইনভয়েসে থাকে। পরে Customer Due থেকে কার কত বাকি দেখে আদায় করুন। Walk-in সেলে বাকি হয় না। পুরনো খাতার বাকি Previous Due দিয়ে তোলা যায়।

৭. আজকের সেল ও লাভ কীভাবে দেখব?

Dashboard-এ আজকের সেল দেখা যায়। Reports থেকে দৈনিক, মাসিক ও বছরের আয়-ব্যয় এবং লাভ-ক্ষতি খোলা যায় — দোকান কত আয় করল, কত খরচ হল, লাভ না ক্ষতি এক নজরে।

৮. মোবাইল দিয়ে ব্যবহার করা যায়?

হ্যাঁ। ফোন থেকে লগইন করে সেল ও স্টক করা যায়। মোবাইলের ক্যামেরা দিয়ে মেডিসিনের নাম বা বারকোড স্ক্যান খুব সহজ — আলাদা স্ক্যানার না থাকলেও চলে। নিচের Sale / Add / Buy বাটন দিয়ে দ্রুত কাজ হয়।

৯. ডেটা কি নিরাপদ?

প্রতি শপের ডেটা আলাদা। পাসওয়ার্ড হ্যাশ হয়ে সেভ হয়। স্টাফকে শুধু দরকারি মেনু দেওয়া যায়। বিস্তারিত: Privacy Policy।

এখনই শুরু করুন আগে থেকে অ্যাকাউন্ট আছে? লগইন